কালো রসুন (Black Garlic) নিয়ে অনেক উপকারী কথা। কিভাবে উপকারে লাগে এই কালো রসুন?

বাড়ীঘরের রান্নায় রসুনের অনস্তিত্ব আমরা কল্পনাও করতে পারি না। টাটকা রসুন(Fresh Garlic) আমিষ রান্নায় আলাদা সুগন্ধ ও স্বাদ নিয়ে আসে তাতে সন্দেহ নেই ।কিন্তু রসুনের গুণাবলী নিয়ে আমরা কখনো ভেবে দেখেছি কি? কিভাবে রসুন আমাদের শরীরে উপকার সাধন করে? টাটকা রসুনের পাশাপাশি কালো রসুন এখন আমেরিকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমাদের দেশেও ধীরে ধীরে সেই কালো রসুন চলে আসবে তা জানা কথা। কি উপকারে লাগে এই কারো রসুন বা Black Garlic? আজকে জেনে নেব তার উপকারীতার কথা। 



রসুন হাজার বছর ধরে ব্যাবহৃত হয়ে আসছে খাদ্য ও মশলা হিসাবে। রসুন বাঁটা দিয়ে মাছের ঝোল মুখে আলাদা তৃপ্তি প্রদান করে তা বলাই বাহুল্য। লুই পাস্তুর রসুনের ঔষধিগুন খুজে পেয়েছিলেন বলে শোনা যায়। টাটকা রসুনের চাইতেও কালো রসুন বা Black Garlic যে শরীরের পক্ষে আরো বেশী উপকারী আপনাদের অনেকে বোধহয় জানেন না। আধুনিক কালে বিভিন্ন নামজাদা রেস্টোরেন্টের শেফ ও খাদ্যপ্রস্তুতকারকরা এই কালো রসুনকে নিয়মিত পাতে পরিবেশন করলেও এশিয়ার অনেক দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডের মানুষ কালো রসুনকে প্রায় একশো বছর ধরেই ব্যাবহার করে আসছে। এই কালো রসুন এক ধরনের বিশেষ প্রক্রিয়াজাত রসুনখাদ্য, যা নিয়ন্ত্রিত আদ্রতা ও বিশেষ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করে প্রস্তুত করা হয়, এতে রসুনের কোয়াগুলো (Cloves) কালো বর্ণের হয়ে যায়। টাটকা রসুনের উদ্ভট কটু গন্ধ আর থাকে না এবং তা খেতে মিষ্টি স্বাদযুক্ত হয়। পুরো প্রক্রিয়ার সময় কোনো প্রিজারভেটিভ, অ্যাডিটিভ বা কোনো ধরনের বাহ্যিক উপাদান ব্যাবহার করা হয় না। বিভিন্ন সংস্কৃতিতে এর প্রস্তুতিতে অবশ্য কিছুটা হেরফের ঘটে, কিন্তু তার মূল প্রস্তুতিপদ্ধতি একই রকম থাকে। 
কালো রসুন খাদ্য ও হেলথ্ সাপ্লিমেন্ট হিসাবে খাওয়া হতে পারে কিংবা এডিটিভ হিসাবেও তার ব্যাবহার হতে পারে -পাওডার ফর্মে বা আস্তা। 

কালো রসুন কিভাবে কাজ করে?
টাটকা রসুনকে অনেকে সুপার ফুড বলে উল্লেখ করে থাকেন এর বিভিন্ন গুনাবলীর জন্য। তার কোঁয়াগুলোর মধ্যে থাকে ফ্লাবোনয়েড উপাদান (Flavonoids) যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, অলিগোস্যাকারাইড(Oligosaccharides) যা রোগপ্রতিরোধ ক্সমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেয়, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড এবং এক ধরনের সালফারগঠিত যৌগ Allicin যা শরীরের পক্ষে উপকারী আর মূলত যার কারনে রসুনের কটু গন্ধ সৃষ্টি হয়। দেখা গেছে, কালো রসুন টাটকা রসুনের থেকেও শরীরের জন্য বেশী উপকারী। কালো রসুন প্রস্তুতির সময় টাটকা রসুনে থাকা সালফার যৌগ অ্যালিসিন(Allicins) ভেঙ্গে গিয়ে অনেক বেশী পরিমানে একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট S-Allyl Cysteine(SAC) তৈরী করে,সেইসঙ্গে বিভিন্ন অ্যালকালায়েড(Alcoloids) ও Bioflavonoids-ও সৃষ্টি হয় যেগুলো আমাদের শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে কোষগুলোর ক্সতিসাধন রোধ করে। তাই দেখা যায়, টাটকা রসুনের চাইতে কালো রসুনে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমান অত্যধিক বৃদ্ধি পায় বলে তা আরো উপকারী হিসাবে ধরা দেয় আমাদের শরীরের কাছে। 

কালো রসুনের উপকারী প্রভাবের গবেষণামূলক প্রমান

** রোগপ্রতিরোধ ব্যাবস্থাকে সবল করতে কালো রসুন ব্যাবহৃত হয়। এর মধ্যে যে পর্যাপ্ত পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের শরীরে ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে, প্রদাহ রোধ করে ও কোষগুলোর ক্ষতিসাধনে বাধা দেয়। ২০১২ সালে ২১ জন ভলান্টিয়ারের ওপর কালো রসুন ও টাটকা রসুনের প্রভাব দেখতে একটি গবেষণা করা হয়, এতে দেখা যায় ক্যানসার প্রতিরোধী,অ্যান্টিঅক্সিডেন্ট সক্রিয়তা ও রোগ প্রতিরোধী ব্যাবস্থার ক্ষেত্রে কালো রসুন টাটকা রসুনের তুলনায় বেশী কার্যকারিতা দেখাচ্ছে। 

** কারো রসুনের ব্যাবহারে ক্যানসার হবার সম্ভাবনা হ্রাস পায়। ২০১৪ সালের একটি গবেষণা দেখায় কালো রসুনের নির্যাস কোলন ক্যানসার কোষের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম। তাছাড়া লিউকিমিয়া কোষের বিরুদ্ধেও এই কালো রসুন কার্যকরী হিসাবে ধরা পড়েছে। 

** হার্টের পেশীগুলো Ischemia বা অপর্যাপ্ত রক্ত সরবরাহের কারনে যখন ক্ষতিগ্রস্থ হয়, সেই ক্ষতি রিপেয়ার করতে কালো রসুন ভূমিকা নিতে পারে বলে গবেষণাগারের পরীক্ষায় উঠে এসেছে । কোরিয়ার আরেকটি পরীক্ষায় দেখা গেছে, কালো রসুন কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রিত করে হার্টের রোগ থেকে রক্ষা করতে ভূমিকা নেয়। 

** তাছাড়া মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে ও Dementia,অ্যালজাইমারস, পারকিনসন রোগ প্রতিরোধে কিছুটা হলেও এর ভূমিকার প্রমান মিলেছে। স্থূলকায় শরীর ও ডাযাবেটিক রোগীদের ক্ষেত্রে সুগারের মাত্রা ঠিক রাখতে কালো রসুন বিশেষ কার্যকর। 

তাই কালো রসুনই প্রকৃত অর্থে সেই সুপারফুড, যা পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট জুগিয়ে নানা উপসর্গ থেকে আমাদের শরীরকে রক্ষা করে থাকে।

পরবর্তী কোনো একটি লেখায় আমরা জেনে নেব কালো রসুন প্রস্তুতির কৌশল। সম্ভব হলে ভিডিওসহ হাজির হয়ে আপনাদের কালো রসুন প্রস্তুতি শেখানো হবে। তাই চোখ রাখুন আমাদের এই পেইজে।
তথ্যসূত্র: Healthy(UK's Bestselling Wellbeing Magazine),August,2020.

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain