COVID-19 সংক্রমন মৃদু হলেও আপনার হার্ট কিন্তু নিরাপদ নয়। সুস্থ-সবল মানুষদের হার্টে দীর্ঘস্থায়ী কিছু ক্ষতি করে SARS-CoV-2 ভাইরাসটি।

নতুন গবেষণায় দেখা গেছে যে হালকা বা মৃদু SARS-CoV-2 সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের হৃৎপিন্ডের প্রদাহসহ অনেকগুলি লক্ষণ কয়েক সপ্তাহ দীর্ঘস্থায়ী হয়। ঠিক কি কারনে এমন হচ্ছে সেই নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। 


এই সপ্তাহে মেডিকেল জার্নাল জামা কার্ডিওলজিতে (JAMA Cardiology) প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে হালকা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সেরে ওঠা অনেক মানুষের শরীরে হার্টের ক্ষতি ধরা পড়ছে,এমনকি সেরে ওঠার মাসকয়েক পরে হলেও ।

বিশিষ্ট অ্যাথলিট এডুয়ার্ডো রদ্রিগেজকে( Rduardo Rodriguez) এই বছরের শুরুর দিকে কোভিড-১৯ সংক্রমনজনিত কারনে উদ্ভুত হৃদপিন্ডের প্রদাহের ফলে অন্তত এক সপ্তাহ বেঞে বসে থাকতে হয়েছিল । মায়োকার্ডাইটিস হিসাবে পরিচিত এই অবস্থাটি সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে ঘটে এবং তা হৃদয়ের অস্বাভাবিক ছন্দ সৃষ্টি করতে পারে ও হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা নষ্ট করতে পারে। 
যদিও সার্স-কোভ -২ করোনভাইরাস একটি শ্বাসকষ্ট রোগ সৃষ্টিকারী ভাইরাস কিন্তু এটি হৃদপিণ্ডসহ অন্যান্য অঙ্গগুলিকেও ক্ষতি করতে পারে।অনেক গবেষণায় COVID-19 এ হাসপাতালে ভর্তি রোগীদের এই ধরণের ক্ষতি দেখা গেছে।

তবে নতুন গবেষণায় দেখা যাচ্ছে যেসব লোকের কেবলমাত্র হালকা SARS-CoV-2 সংক্রমণ ছিল এবং যাদের কখনও হাসপাতালে ভর্তি করা হয়নি  প্রাথমিক সংক্রমণের কয়েক মাস পরেও তাদের হৃদপিন্ডে ক্ষতির চিহ্ন দেখা যেতে পারে।

এছাড়াও, আমেরিকার চিকিতসকরা জানাচ্ছেন কোভিড-১৯ রোগের হালকা বা মাঝারী উপসর্গে ভোগা রোগীরা কাশি,শ্বাসকষ্ট,দীর্ঘস্থায়ী ক্লান্তি, মাথাব্যাথা ইত্যাদি বিভিন্ন লক্ষণ নিয়ে ট্রিটম্যান্টের জন্য আসছেন ইদানিং। আর সবচেয়ে বেশী ভাবিয়ে তুলেছে যা তা হল এরা কেওই মারাত্মক ঝুকিতে থাকা বয়স্ক বা কোমর্বিডিটিতে ভোগা রোগী নন, এদের অনেকে সবল ও সুস্বাস্থ্যের অধিকারী। অনেক রোগী তাদের প্রাথমিক অসুস্থতার কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে এই জাতীয় লক্ষণগুলি নিয়ে কেন্দ্রে উপস্থিত হন।
নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাই'এর সেন্টার ফর পোস্ট-কোভিড কেয়ারের এন্ডোক্রিনোলজিস্ট এবং মেডিকেল ডিরেক্টর ডাঃ জিজিয়ান চেন জানিয়েছেন এই তথ্য।

COVID-19 এর প্রভাব কয়েক সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে : সমীক্ষার রিপোর্ট তাই জানাচ্ছে। 

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মার্চ মাসে একটি হিসাব করেছিল, সারস-কোভ -২ সংক্রমণের প্রায় ৮০ শতাংশই হালকা বা অ্যাসিম্পটোমেটিক ,বাদবাকিরা গুরুতর অসুস্থ হয় এবং তাদের প্রায়শই হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়।তবে কিছু লোকের জন্য হালকা বা অ্যাসিম্পটোমেটিকের অর্থ মোটেই মসৃন নয়।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) কর্তৃক গত সপ্তাহে প্রকাশিত একটি সমীক্ষার ফলাফলগুলি দেখায় যে কোভিড -১৯-এর জন্য কখনও হাসপাতালে ভর্তি হতে হয় নি এমন সুস্থ-সবল লোকদের শরীরে দীর্ঘস্থায়ী অসুস্থতা ও লক্ষণ দেখা যেতে পারে।
জরিপ করা ২৯২ জনের মধ্যে এক-তৃতীয়াংশের শরীরে পজিটিভ সাব্যস্ত হবার তিন সপ্তাহ পরেও কোভিড-১৯ সংক্রমনের লক্ষণ রয়েছে আর এরা সকলেই ১৮ থেকে ৩৪ বছর বয়সের ব্র্যাকেটের ভেতরে পড়ে। 
যাদের রোগ-ভোগ ছিল আগে তাদের শরীর থেকে লক্ষণগুলো সহজে নির্মূল হতে চায় না তা ঠিক, কিন্তু এক-পঞমাংশ সুস্থ -সতেজ তরুনদের শরীরেও দেখা গেল প্রাথমিক সংক্রমন হবার কয়েক সপ্তাহ পরেও লক্ষণগুলি প্রকট রয়েছে। 
মৌসুমী ইনফ্লুয়েঞ্জার সাথে তুলনা করলে এই ব্যাপারটা বেশ অদ্ভূত লাগে।হাসপাতালে ভর্তি করতে হয় নি ইনফ্লুয়েঞ্জায় ভোগা ৯০ শতাংশ রোগী পজিটিভ হবার দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এই রোগীদের দুই-তৃতীয়াংশ বাড়ীতেই সুস্থ হয়ে ওঠেন এবং তাদের হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করার দরকার হয় নি। 

সামগ্রিকভাবে 78 percent শতাংশ মৃদু কোভিডে-১৯ আক্রান্ত লোকের হৃদযন্ত্রের স্ট্রাকচারাল পরিবর্তন প্রকাশ পায় এবং তাদের অস্বাভাবিক কার্ডিয়াক এমআরআই ফলাফল সেই ইঙ্গিত প্রদান করে। ষাট শতাংশের হার্টে প্রদাহ ধরা পড়েছে।

তিনভাবে ভাইরাসের আক্রমনে হার্টের ক্ষতি হতে পারে। প্রথমত,সরাসরি হার্টের কোষগুলোকে ভাইরাস আক্রান্ত করতে পারে। দ্বিতীয়ত, হার্টে রক্ত জমাট বাধলে। তৃতীয়ত, ভাইরাসটির প্রতি শরীরের রোগ প্রতিরোধ ব্যাবস্থার অতিসক্রিয়তার কারনে। 
কিন্তু ঠিক কি কারনে মৃদু কোভিডে আক্রান্তদের হার্টে দীর্ঘস্থায়ী ক্ষতি হচ্ছে তা এখনো গবেষকরা বুঝতে পারছেন না। অদূর ভবিষ্যতের কোনো নিবিড় গবেষণা এ সম্পর্কে নিশ্চয়ই আলোকপাত করতে সক্ষম হবে।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain